ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরে জাতীয় ঐক্যের ডাক দেবেন খালেদা

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্যে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আর দলে চলছে পুনর্গঠন কার্যক্রম। খালেদা জিয়া ঠিক কবে দেশে ফিরবেন এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন চিকিৎসা শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, বেগম জিয়া দেশে ফিরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ প্রস্তুতি নিয়ে এগুচ্ছেন নেতাকর্মীরা।
জানা গেছে, খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের কর্মকৌশল নিয়েও আলোচনা করছেন। বেশকিছু বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরের দলগুলোকে নিজেদের জোটে ভেড়ানোর চেষ্টাও করছে তারা।
লন্ডন থেকে দেশে ফিরে এ নিয়ে খালেদা জিয়া আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচনের বাইরে থাকা দলগুলোকে জোটবদ্ধ করার চেষ্টা করবে বিএনপি।
এছাড়ও খালেদা জিয়া সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছে তার দল ক্ষমতায় গেলে তিনি তাদের নিয়ে দেশ পরিচালনা করবেন।’
সরকারবিরোধী দলগুলোর এ জোট জাতীয় নির্বাচনের দাবিকে আরো জোরলো করবে বলে দলটির নেতারা মনে করছেন।
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান  বলেন, ‘ম্যাডাম কবে ফিরবেন সেটা জানা নেই। তবে এ উদ্যোগে নেতাকর্মীরা রাজপথে নামতে পিছপা হবে না, বড় একটা প্লাটফর্ম হবে। সবাইকে নিয়েই কাজ করতে হবে।’
বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘দেশে-বিদেশে নিজেদের দাবির পক্ষে জনমত গঠনে বিএনপির তৎপরতা আরো জোরদার করা হবে।’