ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রি ধান-৬২ কাটাই-মাড়াই শুরু

Link Copied!

paddyনীলফামারী প্রতিনিধি : জেলায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ কাটাই মাড়াই শুরু হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ বিশেষ এই জাতের ধান দু’শ বিঘা জমিতে আবাদ করেছেন কৃষকরা।

কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধায়নে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র আবাদ শুরু হয়।

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামের চাষী তাহেরা বেগম আমন মৌসুমে (গত ১৩ জুলাই) ২০দিন বয়সের চারা এক বিঘা জমিতে রোপন করে ৩০ সেপ্টেম্বর কর্তন করেন। তিনি ৯৯ দিনে ধান কর্তন করে ফলন পেয়েছেন ১৬ মন ধান।

কিশোরগঞ্জ উপজেলার মেলাবর গ্রামের কৃষক তহমিনা বেগম বলেন, স্বল্পমেয়াদি এই ধান কর্তনের পর আগাম আলু লাগানো যায়। এ সময় আলু আবাদ করলে ফলন কিছুটা কম পাওয়া গেলেও দাম  ভাল পাওয়া যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস জানান, জিংক সমৃদ্ধ ব্রি ধান -৬২ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়, সংক্রামক ব্যধি আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য, শিশু ও বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি, বিকাশ এবং বুদ্ধির বিকাশে বিশেষ ভূমিকা পালন করে।

আগাম জাতের হওয়ায় এই ধান কর্তন শেষে আলু চাষ করা যায় বলেও জানান তিনি।