নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ছাত্রদলের এক নেতাকে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ রবিউল ইসলাম নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে মগবাজারের বৈকালি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানা ছাত্রদলের ওই নেতা পুলিশের গাড়িতে হামলার একটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

