ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রাজনীতি করার সাহস নেই

Link Copied!

Obaidul Kaderনারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না অভিযোগটি সঠিক নয়, আসলে তাদের রাজনীতি করার সাহসই নেই।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলীয় রাজনীতি করার জন্য যে সাহস রাখা দরকার তা বিএনপির নেই। তারা ভয়কে জয় করতে পারে না। তাদের অবস্থা দেশের ভাঙ্গা সড়কের মতো।  পেট্রোল বোমা ও ককটেল দিয়ে আন্দোলন হয় না। এসব ছেড়ে দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করুন, মিছিল মিটিং করুন, আমরা অবশ্যই আপনাদের সুযোগ দিবো ’
গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া নেয়া প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়া হলে পরিবহনের সংশ্লিষ্ট শ্রমিক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বিআরটিএ’র দুর্নীতি সর্ম্পকে তিনি বলেন, সর্ষের মধ্যেও ভূত আছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের যেখানেই বদলী করা হয়, সেখানেই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। বিআরটিএ’র ভূমিকা যথেষ্ঠ হলেও জনবল যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান, বিআরটিএ’র উপ-পরিচালক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এর আগে  মন্ত্রী  ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন গণপরিবহনে উঠে যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তার সত্যতা যাচাই করেন।