ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেছেন, ‘তিনি লন্ডনে থেকে দেশে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘যখনই বাঙালির কোন অর্জন আসে, তখনই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্ট করেন। এ হত্যাকাণ্ড যেই করুক, তাকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের রায় কার্যকরের আগেই কীভাবে বিদেশে ম্যাসেজ চলে যায়? এগুলো ষড়যন্ত্র। যত ষড়যন্ত্রই হোক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবেলা করা হবে। খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অবস্থান পরিষ্কার। তারা মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষ। বিএনপি একদিকে মুক্তিযুদ্ধের কথা বলে, অপরদিকে জামায়াতকে বাঁচানোর ষড়যন্ত্র করে। এটা হচ্ছে তাদের দ্বৈত রাজনীতি। আর এ কারণে একটি গণতান্ত্রিক দল জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’
মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে কোন আপোষ নেই বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হঠাৎ দুইজন বিদেশি নাগরিককে হত্যা করা হল। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের সময় এমন হত্যাকাণ্ড কখনই কাম্য নয়। দলমত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, ‘লন্ডনে বসে খালেদা জিয়া লন্ডনীয় ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করছেন, যা এদেশে কখনই সফল হবে না।’
গণআজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসকে শিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত লেন সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক এএসএ বারী প্রমুখ।