ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে’

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খোকন এবং দক্ষিণখান থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান রিপন।