ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্টন থানার মামলায়ও ফখরুলের জামিন

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার সকালে বিচারিক আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ আদালতে সোমবার উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইভি রোডস্থ হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।