ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল উপ-নির্বাচনে আ.লীগের টিকিট পাচ্ছেন কে?

Link Copied!

A.legeeটাঙ্গাইল প্রতিনিধি : ৬ অক্টোবর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের পর দলের প্রার্থী চূড়ান্ত করবে।
এর আগে, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ১৯ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন। বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ১১ জন ও দ্বিতীয় দিন ৮ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন।
মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনী মাঠে নেই এদের অনেকেই। দলীয় ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক কাদেরীয়া বাহিনীর বেসামরিক প্রধান ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, উপ-কমিটির সহ-সম্পাদক জিয়াউল আবেদীন, জাফরুল শাহরিয়ার জুয়েল, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনসার আলী, টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি কুদরত-ই-এলাহী খান, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান খান, যুব মহিলা লীগ নেতা সাবিনা ইয়াসমীন ইব্রাহীম, স্থানীয় নেতা অ্যাডভোকেট মহসীন সিকদার প্রমুখ।
উল্লেখ্য, ধর্ম ও হজ নিয়ে কটূক্তির দায়ে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়। আগামী ১০ নভেন্বর ১৩ ইউনিয়ন, ২টি পৌরসভার ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন ভোটারের এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।