ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দিন পেছাল এরশাদের সংবাদ সম্মেলন

Link Copied!

Earshadনিজস্ব প্রতিবেদক : দেশের বিদ্যমান পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে আজ রোববার সংবাদ সম্মেলন ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে অনিবার্য কারণবশত সেটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
রোববার সকালে জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ এ তথ্য জানান।
রোববার বেলা ১১টায় বনানীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল এরশাদের। সুলতান মাহমুদ বলেন, এক দিন পিছিয়ে সোমবার একই স্থানে একই সময়ে এ সংবাদ সম্মেলন হবে।
সংবাদ সম্মেলন পেছানোর কারণ জানতে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির একটি সূত্র জানায়, আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন থাকায় নিজের সংবাদ সম্মেলন পিছিয়েছেন এরশাদ।
সোমবার সংবাদ সম্মেলনে এরশাদ দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরবেন বলে জানায় সূত্রটি।
হঠাৎ করেই ব্রিটেনের প্রতিমন্ত্রী ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল, পর পর দুজন বিদেশি নাগরিক খুনসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এরশাদ কথা বলবেন বলেও জানা গেছে।