ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিদেশি হত্যা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি হত্যাকা- ঘটেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই দুই বিদেশিকে হত্যা করা হয়েছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তদন্ত শেষে আমরা এ বিষয়ে নিশ্চিত করে বলব।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘দায় স্বীকারের কথা উঠলেও এসব হত্যাকা-ে আইএসের জড়িত থাকার প্রশ্নই আসে না। আমি বারবার বলছি, আবারো জোর দিয়ে বলছি বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। দুই বিদেশি হত্যাকাণ্ডে আইএসের কোনো সম্পৃক্ততা নেই। তবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের কেউ কেউ বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে জঙ্গি তৎপরতার চেষ্টা করছে। কিন্তু আমরা বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দিইনি, ভবিষ্যতেও দেব না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো কারণ নেই যে দুই বিদেশিকে আইএস হত্যা করবে। তাদের একটি টার্গেট থাকে। বিদেশি দুজনই এমন পর্যায়ে পড়ে না। বন্ধুপ্রতীম রাষ্ট্রের একজন বাংলাদেশে প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছিল, অন্যজন কাজের জন্য বাংলাদেশে এসেছিল।
তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে দুই বিদেশি হত্যার মোটিভ একই ধরনের। দুটি ঘটনায় মোটরসাইকেলে চড়ে দুই যুবক হত্যা করে পালিয়ে যায়। আমরা সহসা তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখনই এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। যারা এক ধরনের সন্ত্রাসে ব্যর্থ, তারাই আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সামনে দুজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে, একে সামনে রেখেও এমন হত্যাকা- ঘটতে পারে। সব বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। নিশ্চিত তথ্য পাওয়া মাত্র আমরা জড়িতদের বিষয়ে প্রকাশ করবো।’
ঘটনার সঙ্গে জড়িত যে হোক না কেন শিগগির তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো কারণ নেই, নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার না আসা দুঃখজনক। অস্ট্রেলিয়ার সিডনি কেন, খোদ সন্ত্রাসের বিরুদ্ধে যারা আলো দেখায় সেই আমেরিকাতেও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে।
তিনি বলেন, কূটনৈতিক পাড়াসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে বিদেশিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলাবাহিনী সতর্ক রয়েছে। কূটনৈতিক পাড়ায় মোটরসাইকেলের উপর কঠোর নজরদারি রয়েছে। সন্দেহভাজন মনে হলেই আইনের আওতায় আনা হচ্ছে।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মোটরসাইকেলে দুজন আরোহী হলে তল্লাশি করা হবে। তিনজনকে কোনোভাবেই চড়তে দেওয়া হবে না।