ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’

Link Copied!

Mujammelনিজস্ব প্রতিবেদক : যারা দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে তারা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই স্বাধীনতাবিরোধী চক্র বিএনপি-জামায়াত এই কাজটি ঘটাতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে বারবার উৎখাতের চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে।’
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশকে অস্থিতিশীল করতে একটি মহল দুইজন বিদেশি নাগরিককে হত্যা করেছে শীর্ষক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চেতনা ৭১ হৃদয়ে বাংলাদেশ, স্বাধীনতা পরিষদ ও নগরবাসীর যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আ. লীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, প্রাক্তন কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, চেতনা ৭১ হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আ.লীগের সহ সম্পাদক শাহজাহান আলম সাজু, এম.এ করিম, শামীম এস্কান্দার, ব্যারিস্টার সোহরাব খান, রোকনউদ্দিন পাঠান, ফাতেমা জলিল সাথী, জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।