ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সরকারের দায়িত্বহীন বক্তব্যে তদন্তে ব্যাঘাত ঘটবে’

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশে দু’জন বিদেশি নাগরিক হত্যাকান্ড সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের ‘দায়িত্বহীন বক্তব্য’ তদন্তে ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রোববার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ধরনের হত্যাকান্ড প্রমাণ করে যে বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবলমাত্র তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না, বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।’
দলের সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিতে ইটালিয়ান এবং জাপানী নাগরিকের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দু’জন বিদেশি নাগরিককে হত্যাকারী আততায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।