ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Link Copied!

Chatrodolনিজস্ব প্রতিবেদক : আন্দোলনরত মেডিক্যাল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। দেশের সকল বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে অবিলম্বে মেডিক্যালের ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
এতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়েছে।