নিজস্ব প্রতিবেদক : দেশের বিদ্যমান পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বেলা ১১টায় বনানীর নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করবেন।
জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
হঠাৎ করেই ব্রিটেনের প্রতিমন্ত্রী ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল, পর পর দুইজন বিদেশি নাগরিক খুনসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এরশাদ কথা বলবেন বলে জানা গেছে।

