ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র রক্ষায় কাজী জাফর সোচ্চার ছিলেন

Link Copied!

Fakhrulকুমিল্লা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজী জাফর আহমেদ সর্বদা সোচ্চার ছিলেন। তার প্রয়াণ বাঙালী জাতির জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করেছে।’
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
তবে এ সময় রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলেননি ফখরুল। তিনি জানান, কাজী জাফর আহমেদের মৃত্যুর সময় তিনি দেশে না থাকায় তার কবর জিয়ারত করতে এসেছেন।
চৌদ্দগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মীর্জা ফখরুল কুমিল্লার চৌয়ারায় বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরীর বাড়িতে যান। সেখানে কিছু সময় কাটান তিনি।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল কবির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।