ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল-৪ নির্বাচনে আজ থেকে আ.লীগের ফরম বিক্রি

Link Copied!

A.legeeনিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতি ও শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। এরপর আগামী ৩ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
বুধবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।