ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিস্টার হেলেনের ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ এমপিরা

Link Copied!

halenনিউজ ডেস্ক : বাংলাদেশের সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দিয়েছেন ব্রিটিশ এমপিরা। এসময় জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
হাউজ অব কমন্সের সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন এবং যুক্তরাজ্য সফরের আমন্ত্রন জানিয়েছেন।
বুধবার হোটেল লেক ক্যাসেলে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।
এসময় বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্য অ্যানিমেইন বলেন, ‘বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছে এবং বাংলাদেশের অগ্রগতি সঠিক পথেই আছে। বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষাখাতে প্রভূত উন্নতি সাধন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- যুক্তরাজ্য হাউজ অব কমন্সের সদস্য পল স্কোলি এমপি, ডেভিড মাকিনটোস এমপি, বব ব্লাকম্যান এমপি, কনজারভেটিভ পার্টির লন্ডন রিজিয়নের ভাইস চেয়ারম্যান কিসান দেয়ানী, রাউজকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ ইয়ায়ুর।
বাংলাদেশের মানুষকে অতিথিপরায়ণ উল্লেখ করে যুক্তরাজ্য হাউজ অব কমন্সের সদস্যরা বলেন, বিশ্বের যেকোন দেশে বাংলাদেশের মানুষ সফলতার স্বাক্ষর রেখে চলেছে। গণতন্ত্র, সুশাসন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ বেশ কয়েকটি ইস্যুতে বিগত বছরগুলোতে বাংলাদেশ ভালো করেছে।