ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ৭ লাখেরও বেশি নারী কারাবন্দি

Link Copied!

Nariডেস্ক রিপোর্ট : ২০০০ সাল থেকে বিশ্বের কারাগারগুলোতে নারী ও কিশোরীদের সংখ্যা পুরুষ বন্দিদের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। বর্তমানে বিশ্বের কারাগারগুলোতে সাত লাখেরও বেশি নারী ও কিশোরী বন্দি রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে।
লন্ডনভিত্তিক ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চ বিশ্বের ২১৯ দেশের ওপর গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বে কারাবন্দি নারী ও কিশোরীর মোট সংখ্যার অর্ধেকই রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই তিনটি দেশে।
লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের সহ-পরিচালক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, ‘সমাজের সবচে দুর্বল অংশ হচ্ছে নারী ও কিশোরী। আর এজন্যেই তারা খুব সহজে অপরাধ এবং শোষণের শিকার।’
তবে প্রকাশিত সংখ্যা থেকে আরো অনেক বেশি সংখ্যক নারী ও কিশোরী কারাবন্দি রয়েছে। কারণ গবেষকরা বলছেন, ‘বেশ কয়েকটি দেশ কারাবন্দি নারী ও কিশোরীদের পরিসংখ্যান সম্পর্কিত কোনো তথ্য দেয়নি। আর চীনের দেয়া তথ্য-পরিসংখ্যান অসম্পূর্ণ। আফ্রিকার দেশগুলোতে কারাবন্দি নারী-কিশোরীর সংখ্যা সবচেয়ে কম হলেও এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় স্পষ্টতই বন্দিত্বের হার বাড়ছে।’