ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাথরে খোদাই করে নাম লিখে লাভ নেই

Link Copied!

Obaidul Kaderসিরাজগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাথরে খোদাই করে নাম লিখে কোন লাভ নেই। পাথর এক সময় ক্ষয়ে যাবে। কিন্তু কাজটা ভালো হলে এবং রাস্তা ভালো থাকলে মানুষ মন্ত্রীর নাম এমনিতেই মনে রাখবে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চারটি স্থানে ৮ কোটি টাকা ব্যয়ে ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিফলক দেখে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে যেভাবে পাথর দিয়ে খোদাই করে উদ্বোধনী ফলক বানানো হয়েছে সেটা ঠিক হয়নি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে রোড ডিভাইডার নির্মাণ ও মহাসড়ক প্রস্তুতকরণের কথা দিয়েছিলাম। আমি কথা রেখেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই রোড ডিভাইডার নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী এ সময় পরিবহণে ভিআইপি টিকিট সংরক্ষণ বন্ধ করার কথা বলেন। কারণ ভিআইপি টিকিট সংরক্ষণের নামে অনিয়ম ও ঝামেলা হয়। তিনি বলেন, মনে রাখতে হবে আমাদের সার্কভুক্ত দেশগুলোতে ভিআইপি টিকিট সংরক্ষণের কোন নিয়ম নেই। জনগণ যেমন কষ্ট করে টিকিট কাটছে, তেমনি ভিআইপিদেরও কষ্ট করে টিকিট করতে হবে।
মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় কোন ফিটনেসবিহীন যানবাহন দেখতে চাই না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিআরটিএকে নির্দেশ দেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, সওজ বিভাগের পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কেএম হোসেন আলী হাসান, বিআরটিএ’র উপ-পরিচালক আশরাফুজ্জামানসহ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।