ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘‌৩৫০ এমপির ওপর কর বসান’

Link Copied!

moien-uddinনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মঈন উদ্দিন খান বাদল বলেছেন, ‘এখন দেশপ্রেম কতটুকু আছে তা কর দেয়ার মাধ্যমে বুঝা যায়। তাই আপনারা (এনবিআর) ৩৫০ সংসদ সদস্যের (এমপি) ওপর কর বসান। তাতে বুঝা যাবে তাদের দেশপ্রেম কতটুকু।’
শুক্রবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলা-২০১৫ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় ওই স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ কমিটির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘আগের মত মানুষের মধ্যে মানুষের মধ্যে করভীতি নাই। এখন সবাই কর সংক্রান্ত ব্যাপারে মোটামুটি জানে। তাই এখন আমি মনে করি, যাদের সামর্থ আছে তাদের সঠিকভাবে কর দেয়ার মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পাবে। যদি এমপিরাই ঠিকমত কর না দেয়, তাহলে তাদের কথা কেউ শুনবে না। তই সব এমপিদের ওপর কর বসিয়ে তাদের দেশপ্রেম যাচাই করা দরকার।’
এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘দেশের প্রবৃদ্ধি বাড়িয়ে দারিদ্র দূর করতে হলে বেশি বেশি কর দিতে হবে। আয়কর মেলার মাধ্যমে এনবিআরের সঙ্গে করদাতাদের দূরত্ব কমে আসবে। তবে মেলায় করদাতাদের উপস্থিতি দেখে আমি অভিভূত। তাই এভাবে করদাতাদের আরও বেশি কর সেবা দিতে হবে। কর প্রদানের মনোভাবে বাড়াতে হবে। তাহলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে পারবো।’
সদস্য মো. রুস্তম আলী ফরাজী বলেন, ‘এনবিআর মেলার মতো শৃংখলা বজায় রাখতে পারলে মানুষ সারাবছর কর দিতে আগ্রহী হবে। মানুষের মধ্যে করের ভয়ভীতি দূর করতে হবে। কর দিলে বাজেট লক্ষ্যমাত্রা পূরণ হবে, বিদেশিদের কাছে হাত পাততে হবে না।’
কমিটির আরেক সদস্য ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘কর দেয়া আনন্দের। বিদেশি সহায়তা বন্ধ করে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কর দিতে হবে।’
শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে ১ শতাংশও কর দেয় না। নাগরিক দায়িত্ব থেকে সবাইকে কর দেয়া উচিৎ। করের টাকায় পদ্মাসেতু পদ্মা করা হচ্ছে। এর মাধ্যমে সারাবিশ্ব জানবে বাংলাদেশ আর্থিক ও কারিগরি দুদিক দিয়েই সক্ষম।’
এসময় এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও বিভিন্ন অনুবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে কমিটির সদস্যরা জাতীয় আয়কর মেলার বিভিন্ন বুথ পরিদর্শন করেন। করদাতা, সেবাগ্রহীতা ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।