ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কটূক্তি মামলায় তারেকের বিরুদ্ধে প্রতিবেদন ৫ নভেম্বর

Link Copied!

Tareqনিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধ’ বলে মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম (এমএম) আতাউল হক প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্ত’ ও ‘মানহানিক’ বক্তব্য দেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’
পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। এ বক্তব্যে আওয়ামী লীগের একশো কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে তারেকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ ঢাকা মহানগর হাকিম ইউনুস খানের আদালতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম নালিশী মামলাটি দায়ের করেন। এরপর আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পল্টন থানার ওসিকে নির্দেশ দেন।