ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানচিত্র পরিপূর্ণ হয়েছে’

Link Copied!

Nasimপঞ্চগড় প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করেছিলেন বলেই দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে ছিটমহলের মানুষ। দেশের মানচিত্র পরিপূর্ণ হয়েছে। দেশের স্বাভাবিক অগ্রযাত্রার সঙ্গে বিলুপ্ত ছিটমহল এলাকাও একীভূত হবে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলুপ্ত ভারতীয় ছিটমহল কোটভাজনীতে বুধবার বিকেলে এক জনসভায় তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও বোনের মমতা দিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। এভাবে প্রতিটি বিলুপ্ত ছিটমহলেই কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
বিএনপি এ দেশে বাংলাভাই এনেছে, জঙ্গি এনেছে- উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানচিত্র পরিপূর্ণ হয়েছে। ২০১৯ সালে আবার জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে নির্বাচন নয়।
২০১৯ সালের সেই নির্বাচনে তিনি নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এর আগে তিনি বিলুপ্ত ছিটমহল কোটভাজনীতে একটি কমিউনিটি ক্লিনিক এবং কৃমি ও ফাইলেরিয়াসিস সনাক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে জনসভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর প্রাক্তন স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. আহাদ আলী। জনসভা শেষে বিকেলে মন্ত্রী একই উপজেলার বালাপাড়া খাগড়াবাড়িসহ কয়েকটি বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করেন।