ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব মহিলা দলের আত্মপ্রকাশ
চৈতী সভাপতি, কাকলী সাধারণ সম্পাদক

Link Copied!

Popyনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব মহিলা দল নামে বিএনপির আরো একটি নয়া অঙ্গসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অদ্য বুধবার সকালে ইস্কাটনস্থ এ্যাবাকাশ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সানজানা চৈতী পপিকে সভাপতি  এবং লায়ন হাসিনা মোর্শেদ কাকলীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে এ দলের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক হাসিনা মোর্শেদ কাকলী বলেন, দেশে আজ একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সে ক্ষেত্রে বিএনপি এগিয়ে নিতে, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যুব মহিলা দল গঠন এখন সময়ের দাবি। লিখিত বক্তব্যে আরো বলা হয়, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তিনিই সকল স্তরে নারীদের স্বাধীনতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা যুবদল গঠন করেছিলেন। পুরুষের পাশাপাশি নারীদের  উন্নয়নশীল দেশ গঠনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু কালের পরিক্রমায় যুব মহিলা দল হারিয়ে যায়। তিনি বলেন, ২০১৫ সাল উন্নয়নের এই যুগে নারীদের ভূমিকা প্রতিটি জায়গায় সুদীর্ঘ এবং বিস্তৃত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আফরোজা আক্তার বেবী, ফৌজিয়া সোহেলী, নাজমা আকতার, মিসেস পাপিয়া জাহিদ, সোহেলী সুলতানা প্রমুখ।