ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তবতা নেই’

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : জলবায়ুসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক মহল অনেক বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবতার আলোকে সেই প্রতিশ্রুতি পূরণে তারা কোন জোরালো ভূমিকা পালন করে না বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ড.হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘ক্লাইমেটমেট পলিটিক্স রোড টু প্যারিস’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা সবাই বিশ্বের একই জীবনতরির যাত্রী। এসব বিষয়ে শুধু সরকার উদ্যোগ নিলেই হবে না, সরকারের পাশাপাশি নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষদেরকে বিশ্ব সম্প্রদায়ের নিকট জোরালো ভূমিকা পালন করতে হবে।’
বিশ্ব সম্প্রদায় জলবায়ুসংক্রান্ত সমস্ত ব্যপারটি ২০ বছর পিছিয়ে দিয়েছে, দাবি করে প্রাক্তন এই বনমন্ত্রী বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের সব মোড়লরাই কিছুটা দেরি হলেও এখন সেটি তারা বুঝতে পেরেছে।’
তিনি বলেন, ‘জলবায়ুসংক্রান্ত আসন্ন প্যারিস সম্মেলন বাংলাদেশের জন্য শতভাগ সফল কিংবা ব্যর্থ কনফারেন্স হবে না। মোটামুটিভাবে হলেও বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে।’
প্যারিস সম্মেলনে যাবার পূর্বে বন মন্ত্রণালয়কে এসব বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি।আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমেদ, জাতীয়  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী,পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ,সাইমুম সরোয়ার এমপি প্রমুখ।