ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার ব্যবস্থায় খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রধান বিচারপিত এসকে সিনহার অভিশংসন দাবি করাটা দেশের ইতিহাসে বিরল ঘটনা উল্লেখ করে বিএনপির আন্তর্জতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিচার ব্যবস্থায় একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই অভিশংসন দাবির মাধ্যমে প্রধান বিচারপতির কাছে বিচার প্রার্থীদের মধ্যে নেতিবাচক ধারণা প্রথিত করার চেষ্টা করা হয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে এ রকম মন্তব্য বিচার ব্যবস্থার ওপর বড় আঘাত।
তিনি বলেন, চোখ বন্ধ করলেই প্রলয় থামানো যায় না। সরকারের উচিত বিরোধী দলকে দমনের চেষ্টা বাদ দিয়ে সরকারের ভেতর যেসব কুলাঙ্গার রয়েছে তাদেরকে ড্যামেজ করে দেয়া।
বিচারপতি শামসুদ্দিনের বেতন ভাতা বন্ধ করে দেয়া যৌক্তিক উল্লেখ করে রিপন বলেন, প্রধান বিচারপতির ওপর অভিযোগের কালিমা লেপন করতেই নানা অভিযোগ এনে তিনি তার অভিশংসন চেয়েছেন।
রিপন বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে অভিশংসন দাবি করার সুযোগ না থাকলেও এরকম অভিযোগ করা ইতিহাসে বিরল ঘটনা।
শামসুদ্দিন ইচ্ছাকৃতভাবেই প্রধান বিচারপতির সম্মানের জায়গায় হাত দিয়েছেন অথচ এর চেয়ে গুরুতর অভিযোগ রয়েছে শামসুদ্দিনের বিরুদ্ধে। প্রধান বিচারপতিকে নিয়ে শামসুদ্দিন যে মন্তব্য করেছেন তা কুরুচি সম্পন্ন বলেও মন্তব্য করেন রিপন।
খালেদা জিয়ার অনুপস্থিতে কে বিএনপির দায়িত্ব পালন করবেন এরকম প্রশ্নের জবাবে রিপন বলেন, বিশ্বের যেখানেই তিনি যাবেন সেখান থেকেই সিদ্ধান্ত জানাতে পারবেন। উই আর ভেরি মাচ টাচ উইথ হার।