ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ডিজিটাল বাংলার একমাত্র উদ্ভাবক শেখ হাসিনা’

Link Copied!

amuঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিজিটাল বাংলার একমাত্র উদ্ভাবক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা এখন বিশ্বের যেকোন দেশে প্রতিযোগিতামূলক লেখাপড়ার সুযোগ পাচ্ছে। যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ষড়যন্ত্র করেছিলেন, তারাও আজ এর সুফল ভোগ করছেন। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ইন্টারনেটসেবা পৌঁছে দিয়েছে। ইন্টারনেটের দাম কমিয়েছে। ফলে ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির সহকারি পুলিশ সুপার মাহামুদ হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মিয়া।
পরে শিল্পমন্ত্রী মেলার ২০টি স্টল ঘুরে দেখেন।