ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সামরিক সরকারের ষড়যন্ত্রে ক্ষমতায় আ.লীগ’

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : ১/১১-এর সেনা সমর্থিত সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র ভালো বোঝেন। এ কারণেই সামরিক সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন।’
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গঠনতন্ত্রবিষয়ক নারী ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে মায়মুনা মোনেম অনিক, রাজনৈতিক ফেলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল।
এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫০জন নেতাকর্মী গণতন্ত্রের চর্চার বিষয়টি লেখেন এবং বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন।
রাজনীতিতে খালেদা জিয়াকে অনুকরণীয় ব্যক্তিত্ব অভিধা দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেননি। খালেদা জিয়ার রাজনীতি নারী-পুরুষের জন্য অনুকরণীয়। তিনি রাজনীতিসহ প্রতিটি সেক্টরে মহিলা অন্তর্ভূক্তি রেখেছেন।
দল পুনর্গঠনে এককভাবে বিএনপি নেত্রীকে দায়ী করলে হবে না উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি হচ্ছে সৃজনশীলতার অন্যতম ধাপ। দলের যে জায়গায় যিনি আছেন তার সে জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের কমিটি ও সাংগঠনিক কাজ দলের শীর্ষ নেতাদেরই করতে হবে।
আগামী ডিসেম্বরে কৃষক দলের কাউন্সিল হবে জানিয়ে এখন থেকেই সম্মেলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির এই সাধারণ সম্পাদক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ প্রমুখ।