ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে রওশনের অভিনন্দন

Link Copied!

Rowshonনিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে উন্নয়নের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী প্রাচীনতম বৃহত্তর ময়মনসিংহকে চার জেলা নিয়ে বিভাগ ঘোষণার নীতিগত চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে এক যুগান্তকারি পদক্ষেপ নিয়ে সবধরণের উন্নয়নের সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এবং নিকার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
বিরোধীদলীয় নেতা আরো বলেন, প্রশাসনের এ বিকেন্দ্রীকরণের ফলে প্রায় দুই কোটি মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটলো এবং একই সঙ্গে এ বৃহৎ জনগোষ্ঠী প্রশাসনিক সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান সরকারের এ ধরণের উন্নয়নমূলক পদক্ষেপে ভবিষ্যতে মধ্যমআয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
প্রসঙ্গত, ময়মনসিংহকে বিভাগ করার প্রস্তাব ছিল বিরোধীনেতা রওশন এরশাদের। তিনি জাতীয় পার্টির হয়ে ময়মনসিংহ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।