ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে ছাত্রলীগকে সমর্থনের আহ্বান ছাত্রদলের

Link Copied!

Chatrodolনিজস্ব প্রতিবেদক : চলমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভ্যাটবিরোধী আন্দোলনে ছাত্রলীগকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
বিবৃতিতে সংগঠনটি বলে, কথায় আছে কাক নাকি কাকের মাংস খায় না। কিন্তু আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, চলমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভ্যাটবিরোধী আন্দোলনে নানাভাবে বাধা সৃষ্টি করছে ছাত্রলীগ। এমনকি কোনো কোনো স্থানে ছাত্রলীগ কর্তৃক আক্রমণের ঘটনাও ঘটছে। যখন দলমত নির্বিশেষে দেশের আপামর মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে, তখন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ এই আন্দোলনে সমর্থন না দিয়ে তাদের দেউলিয়াত্মই প্রমাণ করছে। সংগঠনটি যে লেজুড়ভিত্তিক এবং অবৈধভাবে ক্ষমতা আকঁড়ে থাকার হাতিয়ারে পরিণত হয়েছে, সেটি এখন দেশবাসীর কাছে স্পষ্ট।
এসময় ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতিতে বলেন, এই অবৈধ সরকারের অত্যাচারে আজ পুরো দেশের শিক্ষাব্যবস্থায় এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত ৫  জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর তারা জনগণকে আর ধর্তব্যের মধ্যে আনছে না। তাদের স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে দেশের জনগণ আজ দিশেহারা।
দেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের যৌক্তির আন্দোলনে ছাত্রদল সমর্থন দেবে এটা তো স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেন মামুন ও আকরামুল।
তারা অভিযোগ করেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ এবং ছাত্রলীগ যেভাবে দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করছে তা নজিরবিহীন। শুধু তাই নয়, ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাসাবাড়ি ও মেসে গিয়ে নানা ধরনের হুমকি-ধামকি এবং ভয়-ভীতি দেখাচ্ছে।
নেতৃদ্বয় অবিলম্বে আওয়ামী লীগকে ছাত্রলীগের লাগাম টেনে ধরার আহ্বান জানান। এবং একই সাথে দেশের সুশীল সমাজ ও পেশাজীবী সমাজকে এই ছাত্রসংগঠনটিকে প্রতিরোধের আহ্বান জানান।