ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে আ.লীগ

Link Copied!

Ershadযশোর প্রতিনিধি : আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে। এখন মায়ের পেটেও শিশু গুলিবিদ্ধ হয়। দেশে গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছে। দেশে এখন কোনো বিচার নেই।’
রোববার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও এখন কোনো আন্দোলনে নেই। তারা অনেক আগেই শেয়ালের গর্তে চলে গেছে। সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃতি দেয়। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।’
এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে।’
অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘একজন সুস্থ মানুষ শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। শিক্ষা পণ্য নয়, পণ্য হলে ভ্যাট দিতে হতো। শিক্ষায় ভ্যাট আদায় করে কত টাকা পাবেন। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী বললেন, তিন হাজার কোটি টাকা কোনো টাকাই না। বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচারের টাকা দেশে ফিরিয়ে আনুন। শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা আদায়ের দরকার হবে না।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে প্রাদেশিক সরকারের বিকল্প নেই। প্রাদেশিক সরকার একদিন করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। জাতীয় পার্টি উপজেলা পরিষদ চালু করেছিল। পরবর্তীতে বিএনপি সেটি বন্ধ করে দিয়েছে। বেগম জিয়া উপজেলা পরিষদ বন্ধ করে কী ক্ষতি করেছিলেন সেগুলো লিখে শেষ হবে না।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব মিনহাজুল আরেফিনের পরিচালনায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ যশোর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।