ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্নার দ্রুত মুক্তির দাবি

Link Copied!

Mannaনিজেস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য ও নাগরিক যুব ঐক্য।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য ও নাগরিক ছাত্র ঐক্যের সমন্বয়ে আয়োজিত এক  মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নাগরিক যুব ঐক্যর প্রধান উপদেষ্টা এস এম আকরাম বলেন, বর্তমান সরকার মাহমুদুর রহমান মান্নাকে ভয় পান কারণ তিনি যদি কারাগারের বাইরে থাকতেন তাহলে জনগণের পক্ষের সকল অধিকার নিয়ে কঠোর আন্দোলন করতেন।
তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না স্বচ্ছতা ও সততার মাধ্যমে এ দেশের সকল জনগণের চাহিদা, প্রয়োজন তুলে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু তার এই মহৎ কাজ সরকার করতে দিচ্ছে না।
তিনি আরো বলেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে তা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো যে করেই হোক শিক্ষার্থীদের কাছ থেকেই এই ভ্যাট আদায় করে নেবে। তাই অর্থমন্ত্রীর এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় মানববন্ধন থেকে মাহমুদুর রহমান মান্নাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ছাত্র ঐক্যের আহবাহক নাজমুল হাসান, সদস্য সচিব মুহিত হাসান তবিথ, কেন্দ্রীয় নেতা শরীফ আকন্দ প্রমুখ।