ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা সরকার বারে বারে দরকার

Link Copied!

mostafijurনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের এমনভাবে কাজ করতে হবে মানুষ যেন বলে শেখ হাসিনা সরকার বারে বারে দরকার।
তিনি বলেন, শেখ হাসিনা তার কর্মকাণ্ড দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে, ‘খালেদা জিয়া পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন প্রতিহিংসার রাজনীতি আর করবো না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত ‘দিন বদলের অভিযান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা ব্যতীত বঙ্গবন্ধু হত্যার বিচার আওয়ামী লীগের পক্ষে করা সম্ভব হতো না মন্তব্য করে তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পারবেন। তারপরে ভাবলাম বঙ্গবন্ধুর রক্ত যেহেতু শরীরে আছে তিনি  পারবেন। তিনি যে পেরেছেন তার প্রমাণ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার ও তা কার্যকরের প্রক্রিয়া।
আওয়ামী লীগ সরকারের অনেক অর্জন থাকলেও কোনো একটা জায়গায় ঘাটতি আছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল আমার প্রত্যাশা মত সেখানে যেতে পারছি না।
তিনি বলেন, দিন বদলের অভিযান বলতে আমি অগ্রগতি বুঝি। আমরা বহু দূর এসেছি, বহু দূরে যেতে হবে। কিন্তু আমরা যদি ফাউল খেলি তাহলে যত কাজই করি না কেন তাতে শ্রমের কোন মূল্য হবে না। সংস্কারের প্রয়োজন ভেদে ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত খরচ করা হবে। এ ছাড়া যেসব স্কুলে ৪০-৫০ জন ছাত্র-ছাত্রী আছে সেগুলোকে সেখান থেকে সরিয়ে পাশের স্কুলের সঙ্গে একত্রিত করা হবে।
ডিজিটাল বাংলাদেশ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, এফবিসিসিআই পরিচালক আমিন হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা প্রমুখ।