ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন

Link Copied!

A.legeeনিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের এমন নির্দেশ দেন বলে বৈঠকে উপস্থিত নেতার কাছ থেকে জানা গেছে।
নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেছেন, যতই সমস্যা হোক না কেন আগামী ডিসেম্বরেই কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলন হবে। কোনো রাজনৈতিক দলই যথাসময়ে সম্মেলন করে না। একমাত্র আওয়ামী লীগই যথাসময়ে সম্মেলন করে এবং আগামীতেও করবে।
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ জেলা-মহানগর কমিটির সম্মেলন দ্রুত অনুষ্ঠান করা এবং সম্মেলন হওয়া জেলা-মহানগর কমিটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে সম্মেলন সম্পন্ন হওয়া শাখাগুলোকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময়সীমা বেঁধে দেয়ার প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী  বলেন, অনেক সময় দেয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। তবে কমিটি গঠনের আগে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে।
এসময় তিনি গোলাপগঞ্জ, কিশোরগঞ্জসহ যেসব জেলায় দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না সেগুলোতে দ্রুত সম্মেলন করার তাগিদ দেন।
সম্প্রতি ১৪ দলের শরিক একটি দলের (হাসানুল হক ইনুর জাসদ) বিরুদ্ধে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা যাদের নিয়ে সরকার গঠন করেছি তাদের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
আসন্ন সারাদেশে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ উত্থাপিত হলে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকেই এ ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। এখনই থেকে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলের পক্ষ থেকে একক প্রার্থী নিশ্চিত করা যায় তার জন্য কেন্দ্রীয় নেতাদের কাজ করতে হবে। প্রয়োজন হলে প্রতিটি এলাকার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে একক প্রার্থী নিশ্চিত করতে হবে।’বৈঠকে কুমিল্লা উত্তর ও দক্ষিণ দলের সাংগঠনিক কমিটি নিয়ে বিদ্যমান সমস্যার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে চার সদস্যদের একটি কমিটি গঠন করে দেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।