ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের অর্থের যোগান দিতেই শিক্ষায় ভ্যাট : গয়েশ্বর

Link Copied!

Goyessorনিজস্ব প্রতিবেদক : বিশাল অঙ্কের বাজেটের অর্থের যোগান দিতেই সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে টিউশন ফির ওপর ভ্যাট বসিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘এতো বড় রেকর্ড পরিমাণ বাজেট, টাকা আসবে কোথা থেকে? সেজন্য সরকার জনগণের পকেট কাটছে, শিক্ষার ওপর ভ্যাট চালু করেছে। সবার শিক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ ভাগ ভ্যাট আরোপ করেছে সরকার। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। অবিলম্বে টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে শুক্রবার ৩ দিনের দর্মঘটের ডাক দেন শিক্ষার্থীরা।
সরকার শিক্ষা অগ্রসরমান না অনগ্রসরমান করতে চাইছে-সরকারের প্রতি সেই প্রশ্ন রেখে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘যারা সব সময় ইন্টারনেটের মধ্যে থাকেন তারা এখন রাজপথে কেন? দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টা আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে কত টাকা দিতে হয়, খোঁজ আছে? ’
শিক্ষার ওপর ভ্যাট না ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের কথার ওপর ভ্যাট বসানোর আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
বয়সের কারণে অর্থমন্ত্রী বেফাঁস কথাবার্তা বলেন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তার কথাতে জনগণ তো বটেই, নিজ দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।’
আওয়ামী লীগের চেতনার সঙ্গে গণতন্ত্রের চেতনা সাংঘার্ষিক-এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের চেতনা স্বাধীনতার চেতনা। যারা স্বাধীনতার চেতনা পদদলিত করে তাদের কাছে গণতন্ত্রের কথা বলা মুল্যহীন।’
১/১১ এর ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি উল্লেখ করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশকে গণতন্ত্রহীন করার জন্য সে সময় দুই নেত্রী মাইনাস করার ষড়যন্ত্র ছিলো। এখন বিএনপি নেত্রীকে মাইনাস করা চেষ্টা করা হচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
এর আগে বিএনপি চেয়ারপারসনের ৮ম কারামুক্তি দিবসের কর্মসূচি উপলক্ষে এক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রিপন। এতে শনিবার বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভা সফল করার বিষয়ে নিজেদের প্রস্তুতি গ্রহণ করে বিএনপি।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, জাসাসের সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান, ওলামা দলের সভাপতি এমএ মালেক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।