ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার উত্তরবঙ্গ যাচ্ছে ১৪ দলের ত্রাণ টিম

Link Copied!

A.leegeনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের একটি ত্রাণ টিম শনিবার উত্তরবঙ্গের বন্যাদুর্গত কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার বিভিন্ন অঞ্চল সফর করবেন।
সফরকালে নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়, বন্যায় ক্ষতিগ্রস্তদের সম্পর্কে সরেজমিনে অবহিত এবং তাদের ত্রাণ সহায়তা দিবেন।
শুক্রবার ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
১৪ দলের নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী। অন্যদের মধ্যে থাকবেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হাক্কানি, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য বীরেন সাহা, গণআজাদী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল¬াহ খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান রঞ্জু, তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সম্পাদক মো. খায়রুল আনাম, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী প্রমুখ।
১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট এলাকায় আওয়ামী লীগসহ জোটের নেতা-কর্মীদের ত্রাণ কাজে সহযোগিতা এবং সব শ্রেণিপেশার মানুষদের সাধ্যমতো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।