ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়’

Link Copied!

nurনীলফামারী প্রতিনিধি : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, এরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কেও যুক্তরাষ্ট্রে হত্যার পরিকল্পনা করে। কিন্তু তাদের সে পরিকল্পনা সফল হয়নি।বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।
সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। কারণ তিনি বঙ্গবন্ধুর হত্যার আত্মস্বীকৃত খুনিদের রক্ষার জন্য সংসদে ইনডেমনিটি বিল পাস করেছেন। কুখ্যাত রাজাকার গোলাম আযমকে বিদেশ থেকে দেশের মাটিতে এনে প্রতিষ্ঠিত করেন, জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দেন।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ বার হত্যার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও যুক্তরাষ্ট্রে হত্যার পরিকল্পনা করে তারা। কিন্তু তাদের সে পরিকল্পনা সফল হয়নি।
তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সজাগ থেকে দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সাফিয়ার রহমান সাফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিকনেতা আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,  রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন প্রমুখ।