
জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি এবং স্থায়ী কমিটির সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপিসহ বিএডিসি’র সদস্য পরিচালকবৃন্দ ও কর্মকর্তা/কর্মচারিরা
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় কৃষি ভবনস্থ সম্মেলন কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. মোফাজ্জল হোসেন এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) ড. মো. সাইদুর রহমান সেলিম। এ ছাড়া বিএডিসি’র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবার ও স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সবসময় একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি বিএডিসিকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। বক্তরা আরো বলেন, বিএডিসি’র কর্মকর্তা ও কর্মচারিদের নিরলস পরিশ্রম ও বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ।

