ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের বিরুদ্ধে নাৎসি দলের মতো ব্যবস্থা নেওয়া উচিৎ : হাছান মাহমুদ

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : জার্মানির নাৎসি দলের মতো জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন,  যেভাবে জার্মানিতে নাৎসি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল এখন সময় এসেছে জামায়াতের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়ার। অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে তাদের ধ্বংসাত্নক রাজনীতি নিষিদ্ধ করা হবে।
দেশের ৬৩ ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) যখন এমন তথ্য দিয়েছে তখন বিএনপি-জামায়াতের মাথা গরম হয়ে গেছে মন্তব্য করে প্রাক্তন এ বনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের যেটুকু জনপ্রিয়তা ছিল তাদের ধ্বংসাত্নক জঙ্গি রাজনীতির কারণে বিলীন হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বৃটেনের এক মন্ত্রী বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রা অধম্য। বাংলাদেশে যে এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত ছাড়া সবাই স্বীকার করে।’
বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে সামনে আর এগিয়ে যেতে পারবে না মন্তব্য করে তিনি আরো বলেন, মার্কিন গবেষণায় বিএনপি জামায়াতের যে করুণ চিত্র উঠে এসেছে সেটিকে আমলে নিয়ে বিএনপি যদি কাজ করে তাহলে তারা বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পাবে।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকক বলরাম পোদ্দার, অ্যাড. আসাদুজ্জামান দূর্জয়, এম এ করিম প্রমুখ।