ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মাঠে নামবে ২০ দল

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে। তবে ঢাকা মহানগর এলাকায় জোটের কোনো কর্মসূচি রাখা হয়নি।
২ সেপ্টেম্বর জোটের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিক্ষোভের কথা জানানো হয়। জোটের পক্ষে বার্তা পাঠান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্ঠমী হওয়ায় পরে তা রোববার নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ যখন বন্যায় ভাসছে, লাখো বন্যার্ত মানুষ যখন বিপন্ন, পেঁয়াজ, মরিচ, শাক-সব্জি, চাল, ডাল, মাছ-মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্য আয়ের কোটি কোটি মানুষ যখন দিশেহারা-ঠিক তখন আবার অযৌক্তিক ও বেআইনিভাবে বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দাম বাড়ানো হয়েছে।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১২০ ডলার থেকে কমে যখন মাত্র ৪০ ডলার হয়েছে এবং গত ৫ বছরে সরকারি সংস্থা পেট্রোবাংলা যেখানে ২০ হাজার ৮০ কোটি টাকা মুনাফা করেছে তখন তেল এবং তেল দিয়ে উৎপাদিত বিদ্যুৎ, গ্যাস, সিএনজির দাম কমানো হবে এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে জনগণের স্বার্থ রক্ষায় তাদের কোনো দায় নেই বলেই বিদ্যুৎ, গ্যাসের দাম না কমিয়ে আরো বাড়িয়ে দিয়েছে।
মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে দেশবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা তাই জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের স্বার্থ রক্ষাকারী গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আমরা ২০ দলীয় জোট সরকারের এ গণবিরোধী, শিল্প বিরোধী, কৃষি বিরোধী, বিনিয়োগ বিরোধী, কর্মসংস্থান বিরোধী তথা দেশবিরোধী সিদ্ধান্ত বাতিলে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’