ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন থেকে অবসর নিয়েছেন খালেদা : রেলমন্ত্রী

Link Copied!

Mojibul-haqনিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, উনি (খালেদা জিয়া) আন্দোলনে ব্যর্থ হয়েছেন। দীর্ঘ আন্দোলন করে উনি এখন টায়ার্ড; অবসর নিয়েছেন। একদিন তিনি রাজনীতি থেকেও অবসর নেবেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক।
খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, যারা সরাসরি পাকিস্তানির পক্ষে ছিল তাদের নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেত্রী। এতে জাতির সংশয় হয় খালেদা জিয়া কতটুকু স্বাধীনতায় বিশ্বাসী।
তিনি বলেন, আজকে পাকিস্তানের কোনো খারাপ অবস্থা দেখলে খালেদা জিয়ার কষ্ট লাগে। এতে বুঝা যায় উনার এখনো পাকিস্তানের প্রতি দরদ আছে।
তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া হরতাল অবরোধ দিয়ে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। সরকারি সম্পদ লুণ্ঠন করেছেন।
রেলমন্ত্রী বলেন, বাঙ্গালিদের পক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই জন্য জাতির এ স্বীকৃতি।
সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, সমাজ সেবক আনিসুর রহমান প্রমুখ।