ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার লঙ্ঘন করেছেন খালেদা জিয়া

Link Copied!

amuবরিশাল প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষের অধিকার হরণ করেছেন। মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে তাকে আইনের কাঠগড়ায় এক দিন দাঁড়াতে হবে।’
শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বামাক) বরিশাল আঞ্চলিক শাখার সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া টানা ৯৩ দিন জ্বালাও-পোড়াও করে ঘুমান্ত শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যেন আন্দোলনের নামে কোন রাজনৈতিক দল এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়। এ জন্য আওয়াম লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আ. লীগ সরকার উন্নয়নের দেশের উন্নয়নের স্বার্থে সর্বদাই কাজ করে যাচ্ছে।’
বেলা ১১টায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এ সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বামাকের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার এবং বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।
সংগঠনটির বরিশাল জেলা শাখার সভাপতি মাহমুদুল হক খান মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, উপপুলিশ কমিশনার সোয়েব আহম্মেদ, ডা. আনোয়ার হোসেন এবং বামাকের বিভাগীয় সন্বয়ক ইমান আলী শরীফ বাবুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বামাক জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আজকের বার্তা পত্রিকার সহযোগী সম্পাদক কাজী আল মামুন।