ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা রাতের কারবার করি না

Link Copied!

motiaশেরপুর প্রতিনিধি : আওয়ামী লীগ রাতের কোনো কারবার করে না, যা করে দিনের আলোতেই করে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বলার প্রকাশ্যে বলেন, সাহসের সঙ্গে বলেন। জনগণের কল্যাণের জন্য রাতদিন হিসাব করেন। কখনও নিজের জীবন-মৃত্যুর হিসাব করেন না। আমরা রাতের কোনো কারবার করি না। যা করি, দিনের আলোতে করি।’
শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সূচের কাজ সূচ করবে। সুতার কাজ সুতা করবে। আমি কারও কাজে হস্তক্ষেপ করি না। উপজেলার কাজ উপজেলা করবে, ইউনিয়নের কাজ ইউনিয়ন করবে।’ এ সময় তিনি জনপ্রতিনিধিদের কাজের হিসাব আদায় করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
পরে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যাক্তি ও প্রতিবন্ধীদের মাঝে মোট ২২ লাখ ৩৭ হাজার ৫শ টাকার চেক, ঢেউ টিন, সেলাইমেশিন, কার্পেটসহ নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, শেরপুরের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সস্পাদক ফজলুল হকসহ বিভিন্ন নেতাকর্মী।