নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলায় পরবর্তী সাক্ষগ্রহণ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করেন। এ সময় আদালতে সাক্ষ্য দেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার সাক্ষীরা।
পূবালী ব্যাংক উত্তরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম ইসমাইল, জনতা ব্যাংক সাত মসজিদ শাখার জিএম শেখ মকবুল ও একই ব্যাংকের জিএম ফাহমিদা রহমান সাক্ষ্য দিয়েছেন।
এর আগে দুজন সাক্ষীকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী। ওই দুই সাক্ষী হলেন- সোনালী ব্যাংক ফকিরাপুল শাখার সিনিয়র অফিসার এহসান উদ্দিন আহমেদ ও ওই ব্যাংকের ক্যাশ অফিসার শাহজাহান খান।
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়ার কথা ছিল তা উচ্চ আদালতে আটকে থাকার কারণে হয়নি। আর খালেদার হয়ে আইনজীবীরা হাজিরা দেন। তারেকের হয়ে আদালতে হাজিরা দেন আইনজীবী সানাউল্যাহ মিয়া।

