ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ ট্রাইব্যুনালে খালেদার বিচারের দাবি

Link Copied!

Shajahanচট্টগ্রাম প্রতিনিধি : পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার অপরাধে বিশেষ ট্রাইবুনালে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার বিচার দাবি করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম বন্দরের ‘নিলাম ছাউনি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ দাবি করেন।
মন্ত্রী বলেন, ‘যারা আন্দোলনের নামে গণপরিবহনে মানুষকে পুড়িয়ে মেরেছে, সে হত্যার বদলা নেয়া হবে। আমার ভাইয়ের রক্তের বদলা আমরা নেবোই। খুনের হুকুমদাতার বিচার যদি হয়, তাহলে মনে রাখবেন (খালেদা জিয়া) আপনার বিচার হবে না কেন?
পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্পেশাল ট্রাইবুন্যাল গঠনের দাবি জানান নৌ মন্ত্রী শাহজাহান খান।
গতকাল সরকারের বিরোধীতা করে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বয়স হলে মানুষের চোখে ছানি পড়ে। খালেদার চোখেও ছানি পড়েছে। তাই তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখছেন না। তিনি দেখেন শুধু ষড়যন্ত্র আর জঙ্গিবাদ। দেশ যখন আধুনিক প্রযুক্তিতে এগিয়ে চাচ্ছে তখন এ নেত্রী শুধু পিছনের দিকে তাকান।’
তিনি আরো বলেন, ‘বিএনপিতে যারা আছে তারা মিথ্যাচার করছে। যে দলের জন্ম ষড়যন্ত্র আর মিথ্যাচার দিয়ে, সে দলের কাছে ভালো কিছু আশা করা যায় না, গণতন্ত্র আশা করা যায় না।’
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে কোন প্রমাণ ছাড়া দুর্নীতির কথা বলে বিশ্ব ব্যাংক অর্থায়ন করেনি। যারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, তারা অর্থ দিয়ে সেতু নিমার্ণ করতে পারে, তা আমরা প্রমাণ করেছি।’
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ লতিফ, নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমেদ।