ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিহিংসা ভুলে জাতীয় ঐক্যের আহ্বান খালেদার

Link Copied!

Khaleda1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অতীতের প্রতিহিংসার রাজনীতি ভুলে জাতীয় ঐক্যের রাজনীতির পথে আসুন। তাহলে ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে।
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় এ কথা বলেন খালেদা জিয়া।
তিনি আরো বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। বিএনপি প্রতিশোধ নেবে না। আসুন, খুন-গুমের রাজনীতি থেকে সরে এসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন করি।’