ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জাসদ নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই’

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : জাসদ নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, ’৭৫ এর আগে ও পরে জাসদের কি ভূমিকা ছিল তা জেনেই তাদের সঙ্গে জোট বেধেছে আওয়ামী লীগ।
তিনি রোববার দুপুরে আশুলিয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, জাসদ নিয়ে যদি কেউ নতুন করে বিতর্ক তোলে তবে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই বিতর্কের সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ জড়িত নয়।
মফস্বলে কিছু কিছু সমস্যা থাকলেও কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দলে কোনো কোন্দল নেই বলেও দাবি করেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, সম্প্রতি কিছু নেতার কিছু বক্তব্য অন্য রকম হচ্ছে। সেটি প্রধানমন্ত্রী নিজেই সমাধান করেছেন। আশা করি নেতাদের মুখ থেকে আর এমন বক্তব্য শোনা যাবে না।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কোনো দুর্ভোগ হবে না দাবি করে মন্ত্রী বলেন, সারাদেশের মহাসড়কের অবস্থা ভালো রয়েছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে নতুন করে বাইলেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া যেখানে সমস্যা আছে তা ঈদের আগেই দূর করা সম্ভব হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।