ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মওদুদের আপিল শুনানি ৩ সেপ্টেম্বর

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : নিজ বাড়িসংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ আমলে নেয়ার বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আপিলের শুনানি ৩ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে মওদুদ আহমদকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ রবিবার সকালে এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
এর আগে ২৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচারিক কার্যক্রমের ওপর ৩০ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেন আপিল বিভাগ।
২৩ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া প্রশ্নে রুল খারিজ করে দিয়ে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে আদেশ দেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন মওদুদ আহমদ।
শুনানিতে মওদুদ আহমদ বলেন, “আমি এখনও হাইকোর্টের রায়ের অনুলিপি পাইনি। তাই লিভ টু আপিল করতে পারিনি।” পরে আদালত শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ সময়ের মধ্যে তাকে লিভ টু আপিল করতে নির্দেশ দেন আদালত।
ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল ইসলাম মোল্লার আদালতে মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।
গত বছরের ১৪ জুন অভিযোগ আমলে নেন আদালত। এ আদেশের বিরুদ্ধে মওদুদ আহমদ রিভিশন করলে রুল জারি করেন হাইকোর্ট। ২৩ জুন রুল খারিজ করে দেন হাইকোর্ট। মওদুদের ভাই মনজুর আহমদ পলাতক থাকায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন।