নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে আলোচনা হতে পারে। এর প্রতিবাদে কর্মসূচিও আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

