ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চায় ন্যাপ

Link Copied!

Napনিজস্ব প্রতিবেদক : গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে ‘স্বেচ্ছচারিতা’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকল রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
অবিলম্বে ‘জনস্বার্থ বিরোধী’ এই সিদ্ধান্ত বাতিলেরও আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার এক বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে বলেন, ‘সরকার স্বেচ্ছাচারী হয়ে, গণরায়কে উপেক্ষা করে মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল জনগণ কোনোভাবেই তা মেনে নিতে পারে না। উচ্চমূল্যের এই বাজারে সরকারের এই সিদ্ধান্ত জনগণের ওপর নতুন করে দুর্দশা বাড়িয়ে দেবে।’
দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠির স্বার্থ রক্ষা করতে সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে অভিযোগ করে ন্যাপ নেতৃদ্বয় বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সরকার আগের মেয়াদেও কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছিল। আর এখন যখন আবারো বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করলো তখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে। এখন কি অজুহাত দাড় করাবে জনগণের সামনে?’
তারা বলেন, অনৈতিক সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে জনগণের সঙ্গে পরিহাস করার মত ধৃষ্টতা দেখাচ্ছেন। এর মাধ্যমে প্রমাণিত হলো, সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যেহেতু বিনাভোটে তারা সরকার গঠন করেছে, সেহেতু জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।’
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে কু-প্রভাব পড়বে উল্লেখ করে ন্যাপের এই দুই শীর্ষ নেতা বলেন, গণশুনানির ৬ মাস পর সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক ও বেআইনী। রীতি ও নিয়ম অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যে দাম বৃদ্ধি হবে কি হবে না সে ঘোষণা দিতে হয়। অথচ সরকার সকল নীতি-রীতি ভঙ্গ করে গণশুনানির ৬ মাস পর গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দিল।
জ্বালানি মন্ত্রণালয় জনগণের স্বার্থ রক্ষা করে না বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে বলেও অভিযোগ করেন এই দুই নেতা।