ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুষ্ঠু গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই’

Link Copied!

roufনিজস্ব প্রতিবেদক : প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ বলেছেন, গণতন্ত্রের প্রাণ শক্তি নির্বাচন। দেশে সুষ্ঠু গণতন্ত্র দাঁড় করাতে হলে নির্বাচনের বিকল্প কিছু নেই।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রসার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সংহতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রউফ বলেন, সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ,দেশে সুষ্ঠু গণতন্ত্র দাঁড় করাতে হলে নির্বাচনের বিকল্প কিছু হতে পারে না।
বাংলাদেশের একটিই সমস্যা, তা হল সকল কাজে শৃঙ্খলাবোধের অভাব এমন মন্তব্য করে প্রাক্তন এই বিচারপতি বলেন, কোনো রাজনৈতিক নেতা জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিতে চায় না।যে যার ওপর পারে প্রভাব খাঁটিয়ে চলতে চায়।
তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, বিএনপি-আওয়ামী লীগ যে দলের কথাই বলেন তারা যে যখন ক্ষমতায় আসে তারা সঠিকভাবে গণতন্ত্রের  দায়িত্ব পালন করে না। সাংবাদিক বলেন আইনজীবী বলেন, তারা সবকিছু দুভাগে বিভক্ত করে দিয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন,‘বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার দিগন্ত টিভি বা আমার দেশ পত্রিকা খুলে দেবে এটা ভাবা উচিৎ নয়।
দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন বলেছেন,দিগন্ত টেলিভিশন বন্ধ রেখে সরকার গনমাধ্যমের স্বাধীনতার কথা বলতে পারে না।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কলামিস্ট ফরহাদ মাজাহারসহ প্রতিবাদ সংহতি সম্মেলনে আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীর প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, (বিএফইউজের) ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।